দেশজুড়ে কার্যকর সিএএ

সোমবার থেকে গোটা দেশে কার্যকর করা হল সিএএ । একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রক । ২০১৯ সালে প্রণয়ন করা হয় এই আইন । সোমবার দীর্ঘ ৪ বছর পর এই আইন কার্যকর করল কেন্দ্রীয় সরকার ।

সিএএ-কে ২০১৯ সালের ১২ ডিসেম্বর অনুমোদন দেন রাষ্ট্রপতি । আইন হওয়ার সাড়ে ৪ বছর পর কার্যকর করা হল এই নাগরিকত্ব সংশোধনী আইন । জানা যায়, মঙ্গলবার থেকেই আবেদন করা যাবে । এই বিষয়ে নাগরিকত্বের সব আবেদন অনলাইনেই করা যাবে বলেই জানা যায় । আর তা করতে বিশেষ পোর্টাল চালু করে স্বরাষ্ট্রমন্ত্রক ।

তবে কী রয়েছে এই বিজ্ঞপ্তিতে? জানা যায়, এই আইনের দ্বারা নাগরিকত্ব প্রাপ্তির সকল আইনি বাধা দূর করা হবে । যার জেরে শরণার্থীরা পাবেন সম্মানজনক জীবন । শরণার্থীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে । তাঁদের ভাষা এবং সংস্কৃতিরও সম্মান হবে ।একই সঙ্গে এই আইনের দ্বারা শরণার্থীদের আর্থিক এবং ব্যবসায়িক অধিকার নিশ্চিত করা হবে । তাঁরা সম্পত্তি এবং জমি ক্রয় করার সুযোগও পাবেন ।

স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন । এই আইনের মাধ্যমে কারোর নাগরিকত্ব হরণ করা হবে না বলেই জানানো হয় । যে কোনও ধর্মের শরণার্থীদের জন্য এই আইন বলে জানাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube