এবার মিশন গোয়ায় বেরিয়ে পড়ল টিম ইস্টবেঙ্গল । মঙ্গলবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে রয়েছে ম্যাচ । সোমবার গোয়া চলে গেল লালহলুদ ব্রিগেড । যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত জানিয়ে গেলেন, শেষ পাঁচ ম্যাচে গোয়া জয় পায়নি, দু’টি ম্যাচ ড্র করেছে, তিনটি হেরেছে, এই পরিসংখ্যান ঠিকই, কিন্তু গোয়া দল হিসেবে যে রকম, তাতে খুব কঠিন ম্যাচ । দলটা ডায়ানামিক ফুটবল খেলে । যে কোনও মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ফুটবলার রয়েছে ।
যদিও পরিস্থিতি কঠিন, তবে সুপার সিক্সের লক্ষ্য থেকে এখনও দূরে সরে যায়নি ইস্টবেঙ্গল । কিন্তু এখন সব ম্যাচই গুরুত্বপূর্ণ । কার্লেস জানিয়ে দিলেন, তাঁদের খেলার মধ্যে অনেক সমস্যা রয়েছে ঠিকই, কিন্তু সে সবকিছুকে জয় করে তিন পয়েন্ট পাওয়া খুব জরুরি । শেষ ৫টা ম্যাচই গুরুত্বপূর্ণ । সব ম্যাচে তিন পয়েন্ট করে চাই । স্পষ্টই জানালেন কুয়াদ্রাত । লালহলুদ রক্ষণের প্রধান স্তম্ভ হিজাজি মাহেরও জানিয়ে দিলেন, সুপার সিক্সে যেতে হলে এখন প্রতিটি পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

