নিউজটাইম ওয়েবডেস্ক : গত ১৩ই মার্চ এপি সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে ৮ জন কোভিড ১৯ এর পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে, শনিবার রেলের তরফ থেকে জানানো হয়। এঁরা প্রত্যেকেই দিল্লি থেকে রামাগুদাম যাচ্ছিলেন। এর সাথে সাথেই তাঁরা এও জানান, করোনা সংক্রমনে রুখতে শীঘ্র অকারণ যাত্রা বন্ধ করতে হবে।
রেলের অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে জানান, এপি সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে যাত্রীদের মধ্যে ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত। গত ১৩ই মার্চ এরা দিল্লি থেকে রামাগুনদামের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। নাগরিকদের অহেতুক যাত্রা না করার আর্জি জানানো হয়েছে।
করোনা প্রতিরোধের উদ্দেশ্যে ইতিমধ্যেই রেলের তরফ থেকে সমস্ত ট্রেন স্যানিটাইজ করা হচ্ছে। এছাড়া বহু দুর পাল্লার ট্রেন বাতিল করা হয়েছে, এমনকি শনিবার রাত থেকে একেবারে স্বল্প সংখ্যক ট্রেন চলবে। এমনকি রাজধানী দিল্লিতে এবং আরও নানান শহরে মেট্রো রেল বন্ধ থাকবে। এছাড়া মুম্বই, পুনে ও নাগপুরে ইতিমধ্যেই সম্পুর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। ভারতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ২৮৯ এর মধ্যে ৩৯ জন হল বিদেশি নাগরিক।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

