হাওড়ার ডোমজুড় বিধানসভার পাকুড়িয়া এলাকায় জাতীয় সড়কের ধারে ছিল অস্থায়ী চায়ের দোকান । সেই দোকান চালিয়ে কোনরকমে সংসার চালাতেন রেবা রাউৎ নামে এক মহিলা । তাঁর অভিযোগ, কিছু দুষ্কৃতী তাঁর থেকে পাঁচ হাজার টাকা চায় । সেই সঙ্গে তাঁর আরও অভিযোগ প্রায়শই তাঁর দোকান তুলে দেওয়ার হুমকি দেয় দুষ্কৃতীরা । দুষ্কৃতীদের কথা না শুনলে প্রাণে মারার হুমকিও শুনতে হয় তাঁকে, এমনটাও দাবি করেছেন তিনি ।
আরও অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর দোকান রাতের অন্ধকারে ভেঙে দিয়ে যায় । দোকানের মধ্যে রাখা নগদ কিছু টাকা নিয়ে চলে যায় তাঁরা । মহিলার আরও অভিযোগ, শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে ।
মহিলা জানান, ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ করা হয়েছে । ডোমজুর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে । অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত পন্ডিত সব অভিযোগ অস্বীকার করে জানান, ‘এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই । অন্য কোন কারণে হয় তো এই ঘটনা ঘটেছে’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

