নিউজটাইম ওয়েবডেস্ক :
কড়া সমালোচনার মুখে পড়ে কোভিড-১৯ পরীক্ষার মানদণ্ড বদল করল কেন্দ্র। এবার থেকে নিউমোনিয়া হলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক করল মোদী সরকার।
হাসপাতালগুলোকে কেন্দ্রের তরফে যে নির্দেশিকা পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে এলে কোনও রোগীকেই ফেরানো চলবে না। এক্ষেত্রে রোগীর পরিচয় ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা ইন্টারগ্রেটেড ডিজিজ সারভিলেন্স প্রোগ্রামকে অবিলম্বে জানাতে হবে। একইসঙ্গে নিউমোনিয়া আক্রান্তদেরও করোনা পরীক্ষা বাধ্যতামূলক। এক্ষেত্রেও রোগীর পরিচয় এই দুই সংস্থাকে পাঠাতে হবে ।
আগে কোভিড-১৯ পরীক্ষা করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকলে ও কিন্তু, শুক্রবার থেকে নয়া নির্দেশিকা জারি করেছে মোদী সরকার। সেখানে নিউমোনিয়া হলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক বলা হয়েছে।
শনিবার এখনও পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৭৫ জন। শুক্রবারই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে। এখনও পর্যন্ত যা সর্বাধিক।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

