লড়াইয়ে খুশি কার্লেস, ভবিষ্যতের লক্ষ্যে এগোচ্ছে দল

সোমবারের যুবভারতী থেকে মূল্যবান তিন পয়েন্ট তুলে নিল ইস্টবেঙ্গল । খুশি এবং স্বস্তি লালহলুদ শিবিরে, তবে কোচ কুয়াদ্রাত মেনে নিলেন প্রথমার্ধে তাঁরা ভালো ফুটবল খেলতে পারেননি । গোল করতেই পারত চেন্নাই । কিন্তু দ্বিতীয়ার্ধে দল যেভাবে লড়াই করেছে, যেভাবে গোলের দরজা খুলেছে, তাতে খুশি কার্লেস । স্পষ্টই জানিয়ে দিলেন, তিনি যা চাইছেন তা দিতে পারছেন ফুটবলাররা ।

তবে ওঠা নামা আছে ইস্টবেঙ্গলের খেলায় । এটা মানছেন কোচ কার্লেস । তবে তাঁর লক্ষ্য অনেক দূরে । স্প্যানিশ কোচ জানালেন, দলটা ঠিক পথেই এগোচ্ছে । ভবিষ্যতের জন্য একটা প্রোজেক্ট নিয়ে তাঁরা এগোচ্ছেন, সেটাই ভবিষ্যতে তাঁদের সাহায্য করবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube