নিউজটাইম ওয়েবডেস্ক : দেশ জুড়ে এখন শুধু করোনা আতঙ্ক। এক এক করে দেশের বিভিন্ন প্রান্তে বেড়েই চলেছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। শুক্রবার এই করোনা ভাইরাসের জেরে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের দাবিদাওয়া জানতে চেয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রীর। সেখানেই ভয় না পেয়ে একসঙ্গে লড়াই করে যাওয়ার পরামর্শ দেন মমতা বন্দোপাধ্যায়।
বৃহস্পতিবার করোনা নিয়ে ভাষণ দিতে গিয়ে রবিবার জনতা কার্ফুর জারি করার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসাথে ভয় না পেয়ে সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি। এরপরেই শুক্রবার করোন দমনে রাজ্যগুলির প্রস্তুতি জানতে কেরল, দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও কর্ণাটক সহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেন মোদী। একইসাথে যদি কেন রাজ্যের করোনা ঠেকাতে কোন দাবিদাওয়া থাকে, তাও এদিন জানতে চান প্রধানমন্ত্রী। বৈঠক শেষে এদিন মমতা বলেন ”আমি আমার ভাষায় বলেছি, ডরেঙ্গে নেহি, লড়েঙ্গে।” এদিন বৈঠক শেষে মুখ্যমন্ত্রী আরও বলেন, ”আমরা সাতটা ল্যাবের কথা বলেছি। আমাদের কথা তিনি নোট করেছেন। তিনি আমাদের যে কথা বলেছেন, সেটা আমরা অনেক আগেই করে দিয়েছে। আমি বৈঠকে বলেছি, আন্তর্জাতিক বিমান বন্ধ করে দিন। সেটাই সব থেকে বড় সমস্যা। উনি দেখছেন বলেছেন। মহারাষ্ট্র, তেলেঙ্গানাও বিদেশি বিমান বন্ধ করতে বলেছে।” মাস্কের সংকট নিয়েও এদিন মুখ খোলন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,”মাস্ক, হ্যান্ডগ্লাভসের অর্ডার দিয়েছি। তা আসতে শুরু করেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে বরাত দেওয়া হয়েছে। পুলিস ও পুরসভাকে দেওয়ার পর বাজারেও ছাড়া হবে।”Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

