নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছে কাকাবাবুর টিম। বিমানমন্দরে নামার পর মুখে মাস্ক পরে দেখা গিয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সহ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সেখানে শারীরিক পরীক্ষার পর আপাতত হোম কোয়ারানটিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।
সৃজিত জানিয়েছেন, ‘ফ্লু-এর মতো কোনও লক্ষণ আছে কি না তা বিমানবন্দরে ফর্মে লিখতে হচ্ছে। বিদেশ থেকে যাঁরা ফিরছেন তাঁদের জন্যে আলাদা গেট করা হয়েছে। ১৬টি দেশের মধ্যে আফ্রিকা নেই বলে রাজারহাটে সরকারি আইসোলেশন কেন্দ্রে যাওয়া প্রয়োজন পড়েনি। তবে সাবধানতার জন্যে গোটা টিম আগামী ১৪ দিন বাড়িতেই স্বেচ্ছা গৃহবন্দি থাকব।’ তবে শুধুমাত্র গৃহবন্দি থাকাই নয় একইসাথে ডিসপোজেবল প্লেটে খাবার খাচ্ছেন সৃজিত। যেখানে তাঁর মাথাকছেননা বর্তমানে সেখানেই রয়েছেন তিনি। তাঁর সাথে হোম আইসোলেশনে রয়েছেন তাঁর গাড়ির চালকও। রিসেপশনের পরদিনই আফ্রিকায় পাড়ি দিয়েছিলেন সৃজিত। নিজের কাজে ব্যস্ত রয়েছেন স্ত্রী মিথিলাও। এবার আফ্রিকা থেকে ফেরার পরেও একে অপরের সাথে দেখা করতে না পেরে বেশ মন খারাপ দুজনের। একইসাথে স্বামীর জন্য বেশ চিন্তায় রয়েছেন মিথিলা। হোয়্যাটস অ্যাপ কল ও ভিডিয়ো কল করেই এখন চলছে দুজনের খোঁজ খবর নেওয়ার পালা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

