শনিবার ভুবনেশ্বরে ওড়িশা এফসির বিরুদ্ধে মাঠে নামছে টিম মোহনবাগান সুপার জায়েন্ট। মোহনবাগান-ওড়িশা ম্যাচে দু’টি ব্যাপার গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক, রয় কৃষ্ণা ও দিয়েগো মরিসিওর জুটিকে কীভাবে সামলায় সবুজ মেরুন রক্ষণ। দ্বিতীয়ত জনি কাউকোর তৈরি করে দেওয়া সুযোগ কতটা কাজে লাগাতে পারেন সতীর্থরা।
রক্ষণে আনোয়ার ফিরছেন। হেক্টর ইউস্তের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। দুই উই ব্যাকে আশিস ও শুভাশিসকেও কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে। কৃষ্ণা-মরিসিওর সঙ্গে এই লড়াইটা জিততে পারলে অ্যাডভান্টেজ মোহনবাগান। এবং কাউকো। মাঝ মাঠ থেকে ভাল ভাল বল তিনি বাড়াবেন, সেগুলি কাজে লাগাতে পারলে শেষ হাসি হাসার সম্ভাবনা হাবাসের।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

