নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাতে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব।
তার আগে শুক্রবার অবশ্য কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন মমতা। তাঁর অভিযোগ, কেন্দ্র পরিকাঠামোগত সাহায্য প্রদান করছে না। মাস্ক-সব বিভিন্ন সাহায্যও অমিল বলে দাবি তাঁর। প্রসঙগত, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে রাজ্যের জন্য বহু উল্লেখযোগ্য পদক্ষেপ নেন।অন্যান্য স্থানের মত পশ্চিমবঙ্গেও করোনাভাইরাস নিয়ে উদ্বেগ বাড়ছে। এ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ২। এই পরিস্থিতিতে আজ বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন মমতা। অপরদিকে মোদির ডাকা ‘জনতা কার্ফু’ প্রসঙ্গে এদিন মমতা বলেন, ”এটা মানুষের সিদ্ধান্ত, তাঁরাই নেবেন”।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

