লোকসভা ভোটের আগে যুব সম্প্রদায়ের সঙ্গে জনসংযোগ বাড়াতে ফুটবলকেই হাতিয়ার করলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। তাঁর উদ্যোগে বিশাল অঙ্কের প্রাইজ মানি সহ ‘সাংসদ খেলা মহাকুম্ভে’র প্রচারে বাঁকুড়া খ্রীশ্চান কলেজ মাঠে জার্সি পরে ফুটবল পায়ে মাঠে নেমে পড়লেন সাংসদ নিজেই।
পরে এ বিষয়ে ডাঃ সুভাষ সরকার বলেন, শাসক দলের মতো খেলা নয়, আমরা চাইছি সত্যিকারের খেলা হোক। যুব সম্প্রদায়ের স্বাস্থ্যোন্নতি, ফুটবল খেলার প্রতি আগ্রহ তৈরী ও জনসংযোগই ‘সাংসদ খেলা মহাকুম্ভে’র উদ্দেশ্য বলে তিনি জানান। একই সঙ্গে তিনি জানান, এই ফুটবল প্রতিযোগীতা অঞ্চল স্তর থেকে শুরু হয়ে ব্লক ও সর্বশেষ লোকসভা কেন্দ্র স্তরে শেষ হবে। মোট দু’হাজার ফুটবল দল অংশ নেবে, যার মধ্যে ৪০০ টি ফুটবল দল ইতিমধ্যে নাম নথিভূক্ত করেছে বলে তিনি জানান।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

