ফেলিসিওর প্রয়োজন সাহায্য, ভাসকুয়েজের দরকার ফিটনেস

।। গৌতম রায় ।।

চিনে খেলতে খেলতেই চলে এসেছেন ভারতে । ফেলিসিও ব্রাউন ফোর্বস জার্মানির মতো দেশের বয়স ভিত্তিক জাতীয় দলে খেলেছেন । খেলেছেন কোস্টারিকার সিনিয়র জাতীয় দলে । তাঁকে ঘিরে প্রত্যাশা তো থাকবেই । কিন্তু গোটা তিনেক ম্যাচ খেলার পর তিনি কি প্রত্যাশা পুরণ করার ইঙ্গিত দিতে পারলেন?

এটুকু বোঝা গিয়েছে ফেলিসিও টিপিক্যাল স্ট্রাইকার । উঠে নেমে খেলা তৈরি করে গোল করার ফুটবলার তিনি নন । তাঁর জন্য বল সরবরাহ দরকার, তবেই তিনি সফল হতে পারেন ।

ইস্টবেঙ্গল মাঝমাঠে খেলা তৈরি করার, স্ট্রাইকারদের বল সরবরাহ করার লোকের অভাব । সে কারণেই নিয়ে আসা হয়েছে ভিক্টর ভাসকুয়েজকে । ভাসকুয়েজ দাঁড়িয়ে গেলে, সফল হলে ফেলিসিওও সাফল্য পাবেন । ভাসকুয়েজ যদি মাঝমাঠে কর্তৃত্ব করতে পারেন তাহলে ফেলিসিওও গোলের বল পাবেন, গোল পাবেন । তাই ভাসকুয়েজ ব্যর্থ হলে ফেলিসিওরও সাফল্য পাওয়া কঠিন ।

ভিক্টর ভাসকুয়েজও অনেক বড় মাপের ফুটবলার । যে ফুটবলার লিও মেসির সতীর্থ তিনি কেমন ফুটবলার, তার জন্য গবেষণার দরকার নেই । কিন্তু ইস্টবেঙ্গলে এসে এখনও পর্যন্ত তিনি কতটা প্রভাব ফেললেন?

ভাসকুয়েজ তাঁর সেরা সময়ে মাঝমাঠের লিডার ছিলেন, এটা স্পষ্ট । মাঝমাঠ থেকে খেলা তৈরি করার ব্যাপারে খুবই দক্ষতা ছিল, এটাও বোঝা গিয়েছে । কিন্তু এখন? এখানেই প্রশ্ন । যে তিনটি ম্যাচে মাঠে নেমেছেন, তাতে বুঝিয়ে দিয়েছেন তাঁর বয়সটা বড্ড বেশি হয়ে গিয়েছে । বেশি দৌড় ঝাঁপ করতে পারছেন না । ওঠা নামা করতে পারছেন না । ফলে সেভাবে এখনও প্রভাব ফেলতে পারেননি ।

তবে খুব বড় মাপের ফুটবলার, যদি নিজের ষাট শতাংশ ফিটনেসও ফিরে পান, তাহলে আমাদের মানে মানিয়ে নিতে পারবেন । তাই আরও কিছুটা সময় গেলে বোঝা যাবে ভাসকুয়েজ ইস্টবেঙ্গল মাঝমাঠের হাল ধরতে পারলেন কি না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube