নিউজটাইম ওয়েবডেস্ক : মৃত্যু মিছিল অব্যাহত । সময় যত যাচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে করোনা-আতঙ্ক। করোনাভাইরাস সংক্রমণের পরে ‘সুস্থ’ হয়ে ওঠা এক ইতালীয় পর্যটকের মৃত্যু হল জয়পুরে। শুক্রবার এই খবর পিটিআই-কে দিলেন রাজ্যের এক স্বাস্থ্য আধিকারিক। এই নিয়ে ভারতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ।
এ দিন এসএমএস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুধীর ভাণ্ডারি জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে জয়পুরের এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই বিদেশি পর্যকের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ইতালির নাগরিক ওই বৃদ্ধের হার্ট ও ফুসফুসে আগে থেকেই সমস্যা ছিল ভারতে আসার পরে তাঁর শরীরে বাসা বাঁধে করোনাভাইরাস । এসএমএস হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । সেখানে চিকিৎসার ফলে তিনি কোভিড-১৯ থেকে মুক্ত হয়ে সেরে ওঠেন। বৃহস্পতিবার সকালে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর ইচ্ছা প্রকাশ করায় তাঁকে জয়পুরের ফর্টিস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এসএমএস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, সেখানে তিনি ঠিকঠাক সুস্থ হয়ে উঠছিলেন। এ দিকে করোনাভাইরাস সংক্রমণ থেকে ‘সুস্থ’ হয়ে ওঠার পরে ও রোগীর মৃত্যুতে নতুন করে উদ্বেগ ছড়াল রাজস্থানে ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

