রাজকোট টেস্টে তৃতীয় দিনে বল হাতে অশ্বিনের অভাব ঢেকে দিলেন সিরাজ, কুলদীপরা। ভারতীয় বোলরদের দাপটে ৩১৯ রানেই শেষ ইংল্যান্ডের ইনিংস। মায়ের অসুস্থতার কারণে শুক্রবার রাতেই শিবির ছেড়েছেন টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য বোলার রবিচন্দ্রন অশ্বিন।
একজন বোলার কম নিয়ে মাঠে নামতে হয় ভারতকে। এদিকে ৮ উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। ফলে চিন্তা ছিল ভারতীয় শিবিরে। তবে দিনের শুরুতেই রুটকে ফেরান বুমরা। এরপর শতরান করা ডাকেট ফিরতেই ধস নামে ইংল্যান্ডের ব্যাটিংয়ে। দ্বিতীয় দিনে ১টি উইকেট নেওয়ার পর তৃতীয় দিনে সিরাজের ঝুলিতে এল আরও ৩ উইকেট। ২টি করে উইকেট এল কুলদীপ ও জাদেজার ঝুলিতে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

