নর্থ ইস্টের বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট

শনিবার যুবভারতীতে নর্থ ইস্টের বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। পরপর দুই ম্যাচে জয়। বিশেষ করে গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয়টাই দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন কোচ আন্তেনিও লোপেজ হাবাস। দলে চোট আঘাত থেকে ফুটবলাররা সেরে উঠছেন।

আনোয়ারকে শুক্রবারের অনুশীলনে দেখেছেন, তাঁকে নামানোর ভাবনা চিন্তা করছেন। পাশাপাশি অবশ্য হাবাস এটাও জানিয়ে দিলেন, কোনও একজন ফুটবলারের ওপর তিনি ফোকাস করেন না, দল হিসাবে নেমেই তিন পয়েন্ট তুলে আনতে চান।

আগের দুটো ম্যাচে গোল খায়নি মোহনবাগান, নর্থ ইস্টের বিরুদ্ধেও সেটা ধরে রাখতে বদ্ধপরিকর রক্ষণের মূল স্তম্ভ হেক্টর ইউস্তে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube