নিউজটাইম ওয়েবডেস্ক : মৃত্যু বেড়ে ৩ থেকে হল ৪ । ভারতবর্ষে করোনায় আক্রান্ত হয়ে এবার মৃত্যু হল আরো এক প্রবীণের ।
তাঁর বয়স হয়েছিল ৭২ বছর । পঞ্জাবের নওয়ানশহরের বাসিন্দা তিনি। করোনা সংক্রমণের মারাত্মক প্রভাব পড়তে চলেছে বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগোতে। সম্প্রতি কর্মচারীদের বিমান হ্রাসের কথা ঘোষণা করেছিল ইন্ডিগো। করোনার প্রভাবে বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্থ হয়েছে একাধিক বিমান সংস্থা। ইন্ডিগোর সিইও রণজয় দত্ত বলেন, “রাজস্বের পরিমাণ কমতির দিকে এখন। এমতাবস্থায় টিকে থাকতে গেলে এই সিদ্ধান্ত ছাড়া আর কিছু করার ছিল না।” এমনকী তাঁর নিজের বেতনও কাটা যাবে ২৫ শতাংশ। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং তাঁর উচ্চপদস্থ আধিকারিকদের বেতন কাটবে ২০ শতাংশ, ককপিট ক্রু মেম্বারদের বেতনহ্রাস হবে ১৫ শতাংশ। প্রসঙ্গত, ক্রমশই ভয়ংকর আকার নিচ্ছে করোনাভাইরাস। চিনের থেকেও চিনের বাইরে ১৭ গুণ বেশি হারে ছড়াচ্ছে এই রোগ। করোনা থাবা বসিয়েছে ভারতেও।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

