নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে হয়রানি । গোটা দেশে কার্যত স্থগিত স্বাভাবিক কাজকর্ম । এরূপ অবস্থায়
দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ১০ দিন তাদের সব পরীক্ষা স্থগিত রাখার। বুধবার রাতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে এক ঘোষণায় জানানো হয়, এই নির্দেশের আওতায় পড়বে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা, সমস্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এবং জয়েন্ট এন্ট্রান্স . এক সরকারি বিবৃতিতে মানবসম্পদ উন্নয়ন সচিব অমিত খারে জানান, অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং পরীক্ষার সূচি বজায় রাখা যেমন জরুরি, তেমনই জরুরি সমস্ত পরীক্ষার্থী, তাদের পরিবার, এবং তাদের শিক্ষক-শিক্ষিকাদের স্বাস্থ্যের নিরাপত্তা। কাউন্সিলের তরফ থেকে জানানো হল যে ১৯-৩১ মার্চের মধ্যে কোনও পরীক্ষা হবে না। প্রসঙ্গত আইসিএসই পরীক্ষা ৩০ মার্চ অবধি হওয়ার কথা ছিল। অন্যদিকে আইএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল ৩১ মার্চ অবধি। পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত পরীক্ষাসূচি জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

