ভারতীয় টেস্ট দলের নতুন মুখ বাংলার জোরে বোলার আকাশ দীপ । সম্প্রতি ভারতীয় দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সদের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে নির্বাচকদের নজর কেড়েছিলেন বাংলার আকাশ । তাঁর ঝুলিতে এসেছিল ১১টি উইকেট । সিরিজ শেষ হতেই যোগ দিয়েছিলেন বাংলার শিবিরে । কেরলের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচেও খেলছেন ।
ম্যাচের দ্বিতীয় দিনের খেলার শুরুর আগেই এল সুখবর । জাতীয় দলে ডাক পেলেন বাংলার স্পিডস্টার আকাশ দীপ । প্রথমবারের জন্য ভারতীয় টেস্ট দলে ডাক পেয়ে আপ্লুত আকাশ ।
আকাশ দীপের জন্ম বিহারের সাসারামে । খেলার জন্য চলে এসেছিলেন দুরগাপুরে । ২০১৭ সালে ক্লাব ক্রিকেট খেলতে কলকাতায় আসা । ক্লাব ক্রিকেটে খেলতে খেলতেই নির্বাচকদের নজরে পড়ে যান ।
২০১৯ সালে বাংলার হয়ে অভিষেক এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি আকাশ দীপকে । ২৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ১০৩ উইকেট । খেলেছেন আইপিএলেও । ওয়াংঝৌ এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ২৭ বছর বয়সী এই বঙ্গ পেসার । জাতীয় দলের জার্সিতেও এবার তাঁর সাফল্যের দিকে তাকিয়ে বঙ্গ ক্রিকেট মহল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

