নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সর্তকতা জারি রয়েছে গোটা দেশ জুড়ে। তবে করোনাভাইরাসের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে এই রাজ্যেই সবচেয়ে বেশি(৩৯জন)। ৯ মার্চ মহারাষ্ট্রে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মেলে। এরপর থেকে মহারাষ্ট্রের জনজীবন কার্যত থমকে গেছে। বন্ধ স্কুল, কলেজ, থিয়েটার, অডিটোরিয়াম। বন্ধ রয়েছে দোকানপাটও। রাজ্যে মহামারীর প্রকোপ রুখতে মরিয়া উদ্ধব ঠাকরে সরকার।
করোনা মোকাবিলায় অভিনব উপায় অবলম্বন করতে চলেছে মহারাষ্ট্র সরকার। করোনাভাইরাসের সম্ভব্য সংক্রমিত ব্যক্তির বাঁ হাতে স্টাম্প মেরে দেবে প্রশাসন। যাতে ঘরে কোয়ারেন্টাইন করা অবস্থায় কেউ পালালে তাঁদের সহজে চিহ্নিত করা যায়। সোমবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বে স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা এক বৈঠকে বসেন, সেখানেই ঘরে গৃহবন্দি অবস্থায় রাখা সন্দেহভাজন করোনাসংক্রমিত ব্যক্তিদের হাতে কালির ছাপ দেওয়া নিয়ে সিদ্ধান্ত হয়। জানা গিয়েছে ১৪ দিন কোনওভাবেই সেই কালির দাগ উঠবে না। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপী এই বিষয়ে এক নতুন সিদ্ধান্ত নেন। ভোটগ্রহণের জন্য যে কালি ব্যবহার করা হয়, কোয়ারেন্টাইনে পাঠানো মানুষের বাঁ হাতে সেই কালি দিয়েই ছাপ দেওয়া হবে। যাতে কোনোভাবে সেই ব্যাক্তি পালানোর চেষ্টা করলে তাকে সহজেই ধরা সম্ভব হবে। দেশে বারংবার বারণ করা সত্ত্বেও পালিয়ে গিয়েছেন বহু আক্রান্ত ফলত: বেড়েছে আক্রান্তের সংখ্যা। এরপর এই কাজ কেউ করলে তাকে শাস্তির মুখে পড়তে হবে বলে জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত , সোমবার থেকে রাজ্য সরকারে নির্দেশে আগামী ৩১ মার্চ অবধি বন্ধ থাকবে সমস্ত স্কুল-কলেজ। ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকেও অনুরোধ করা হয়েছে সমস্ত রকম জমায়েত থেকে দূরে থাকতে। অন্যদিকে বন্ধ হয়ে গিয়েছে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের দরজা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

