মোহনবাগানে নাটকীয় পরিবর্তন

ময়দানে চাঞ্চল্য। মোহনবাগানে নাটকীয় পরিবর্তন। আইএসএলে হুগো বুমোসের রেজিষ্ট্রেশন বাতিল করল মোহনবাগান। পরিবর্তে রেজিষ্ট্রেশন করানো হল জনি কাউকোকে। বুমোসের সঙ্গে বনিবনা হচ্ছিলনা কোচ হাবাসের। কাউকো ফিট হতেই কড়া সিদ্ধান্ত নিয়ে নিলেন হাবাস।

হুগো বুমোসের জায়গায় এলেন জনি কাউকো। হায়দরাবাদ এফসি ম্যাচের ২৪ ঘণ্টা আগেই কাউকোর নাম রেজিস্ট্রেশন করাল মোহনবাগান। আইএসএলের সরকারি ওয়েবসাইটে মোহনবাগান স্কোয়াডেও কাউকোর নাম রয়েছে। সেখানে নাম নেই হুগো বুমোসের। বলতে গেলে প্রায় নিঃশব্দেই এত বড় পরিবর্তন করে ফেললেন সবুজ-মেরুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। 

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube