একদিনের জ্বরেই মৃত্যু! তরুণের মৃত্যু ঘিরে তৈরি হচ্ছে রহস্য

একদিনের জ্বরে আক্রান্ত হয়ে এক তরুণের মৃত্যুকে ঘিরে রহস্য। বছর ১৯এর মৃত রহিত বৈরাগ্য পেশায় ছিলেন এক নির্মাণ শ্রমিক ।

কলকাতায় কাজ করতেন। মৃত রহিতের বাবা নাড়ুগোপাল বৈরাগ্যের দাবি এক দিনের জ্বরে তাঁর ছেলের মৃত্যু হতে পারে না। নওয়াপাড়া ব্লক প্রাথমিক হাসপাতালের চিকিৎসক লিখেছেন ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। কাটোয়া থানার দাঁইহাট শহরের বৈরাগ্যপাড়ার ঘটনা।

মৃত রহিত বৈরাগ্যের দাদু উত্তম বৈরাগ্যের দাবি, দিন দশেক আগে বাড়ির কাউকে না জানিয়েই বন্ধুর বাড়ি যাবে বলে বেরিয়ে যায় রহিত। চারদিন আগে জ্বর নিয়ে বাড়ি ফিরে আসে সে। চিকিৎসকের পরামর্শে ওষুধ খেয়ে নাতির জ্বর কমে গিয়েছিল বলে জানান উত্তম বৈরাগ্য। বুধবার দুপুরে ফের জ্বর হলে নওয়াপাড়া ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে রহিতের মৃত্যু হয়। রহিত কলকাতায় নির্মাণ শ্রমিকের কাজ করত।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube