ইতিহাস জসপ্ত্রীত বুমরার । প্রথম ভারতীয় পেসার হিসেবে টেস্টে আইসিসি বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন বুমরা । ইংল্যান্ডের বিরুদ্ধে লাল বলের সিরিজে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি ।
ভারত প্রথম টেস্টে না জিতলেও ৬ উইকেট তুলে নিয়েছিলেন বুমরা । ভাইজাগ টেস্টে দুই ইনিংস মিলিয়ে তাঁর ঝুলিতে এসেছে ৯ উইকেট । এই দাপুটে পারফরম্যান্সের সৌজন্যেই তিন ধাপ উঠে লাল বলের ফরম্যাটে র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন বুমরা । পিছনে ফেললেন সতীর্থ অশ্বিনকে ।
টিম ইন্ডিয়ার তারকা স্পিনারের জায়গা হয়েছে ৩ নম্বরে । দ্বিতীয় স্থানে রয়েছে কাগিসো রাবাদা । এছাড়া ভারতীয়দের মধ্যে প্রথম দশে রয়েছেন রবীন্দ্র জাদেজা । দুই ধাপ নেমে তাঁর জায়গা হয়েছে ৯ নম্বরে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

