নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাসকে ঘিরে সোমবার নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সেই বৈঠকে
করোনাভাইরাস মোকাবিলায় বাংলায় আরও পদক্ষেপ ঘোষণা করলেন তার সরকার। মারণ ভাইরাসের থেকে সতর্কতায় রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১ মার্চ থেকে বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করা হল। সোমবার নবান্নে বৈঠক থেকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে করোনা মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল তৈরি করা হয়েছে বলে জানান মমতা। করোনা মোকাবিলার জন্য কিছু প্রাথমিক জিনিস আনার নির্দেশ দেওয়া হয়েছে। ২লক্ষ করে এন-৯৫ মাস্ক,পোশাকের অর্ডার দেওয়া হয়েছে বলে জানান তিনি।
একইসঙ্গে রিয়্যালিটি শো, সমস্ত অডিটোরিয়াম বন্ধ রাখার অনুরোধ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেন, শপিং মলে জন সমাগম কমানোর নির্দেশ দেন তিনি। ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে ও জমায়েত এড়াতে অনুরোধ করেন ।
আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত আইসিডিএস কেন্দ্র। বাচ্চাদের কথা ভেবে তাঁদের বাড়িতে চাল-ডাল খাবার পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
করোনা মোকাবিলায় যাঁরা কাজ করবেন, সেইরকম ১০ লক্ষ মানুষের জন্য ৫ লক্ষ টাকার বিমার ব্যবস্থা করা হয়েছে বলে এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।মাস্ক, করোনা মোকাবিলার জন্য বিশেষ পোশাক-সহ বিভিন্ন সরঞ্জামের জন্য ২০০ কোটি টাকার তহবিল করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য বারবার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

