এবার বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে নির্ভয়ার দন্ডিতরা

নিউজটাইম ওয়েবডেস্ক : ফাঁসি কার্যকরের আগে বাকি চারদিন। তার আগে ফাঁসিতে স্থগিতাদেশ চেয়ে আন্তর্জাতিক ন্যায় আদালতে গেল নির্ভয়াকাণ্ডের দণ্ডিতরা। যে তিনজন আইসিজে’তে গিয়েছে, তারা হলেন অক্ষয়, পবন ও বিনয় সংবাদসংস্থা এএনআইয় সূত্রে এমনই খবর।

প্রসঙ্গত, চলতি মাসের গোড়াতেই নির্ভয়া কাণ্ডের চার অপরাধীর নতুন করে ডেথ ওয়ারেন্ট ইস্যু করে দিল্লির আদালত। এর আগে তিন বার শেষ মুহূর্তে ফাঁসি পিছিয়ে যায় এই চারজনের। এই নিয়ে চতুর্থবার এদের ফাঁসির তারিখ চূড়ান্ত করা হল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার অপরাধী হল মুকেশ কুমার সিং (৩২), পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬) এবং অক্ষয় কুমার সিং (৩১)।

অন্যদিকে মেরঠের জল্লাদ পবন ১৭ মার্চ তিহাড়ে রিপোর্ট করবেন। পবন পৌঁছলে এই চারজনের ফাঁসির মহড়া করে দেখা হবে। প্রতিদিন এই চারজনের স্বাস্থ্য পরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা। ‌যে ‌যার  নিজের পরিবারের সঙ্গে মুকেশ, পবন ও বিনয় শেষবারের মতো মুখোমুখি সাক্ষাত্‍ সেরে ফেলেছে। অক্ষয়ের বাড়ি থেকে এখনও কেউ আসেনি বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube