সিরিজে সমতা ফেরাল ভারত

ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত । বিশখাপত্তনম টেস্টে চতুর্থ দিনে জয়ের জন্য ৯ উইকেটে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৩২ রান । প্রথম টেস্ট থেকে শিক্ষা নিয়ে এদিন অবশ্য দিনের দিনের শুরু থেকেই থ্রী লায়ন্সদের চেপে ধরেছিলেন ভারতীয় বোলাররা ।

দিনের প্রথম উইকেটটি তুলে নেন অক্ষর প্যাটেল । এরপর শুরু অশ্বিনের খেল । প্রথম ইনিংসে কোনও উইকেটে না পেলেও এই পর্বে তাঁর শিকার তিন ।  বাকি কাজটা সারেন বুমরা । মাঝে একটি উইকেট নেন মুকেশ কুমার । ইংল্যান্ডের ইনিংস শেষ ২৯২ রানে । পাঁচ ম্যাচের সিরিজ আপাতত ১-১ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube