নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাসের জেরে ভারসাম্যহীন গোটা দেশ । ইতিমধ্যেই বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান । এবার করোনা আতঙ্কের জেরে পুরভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা । রাজ্য নির্বাচন কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠকের আগে সেই সম্ভাবনা ক্রমশই বাড়ছে। তৃণমূল কংগ্রেস করোনা ভাইরাসের কারণে পুরভোট পিছিয়ে দেওয়ারই পক্ষে।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। পরিস্থিতি উদ্বেগজনক। তৃণমূল মহাসচিব তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্য নির্বাচন কমিশন ভোট হবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দলের মধ্যে এ প্রসঙ্গে আলোচনা হয়েছে। শুনেছি অন্য দলগুলোও আপাতত ভোট স্থগিতের পক্ষে। বলার অপেক্ষা রাখে না যে এটা একটা অভূতপূর্ব পরিস্থিতি। দেখা যাক সর্বদল বৈঠকে কী হয়। পুরভোটের দিনক্ষণ নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে কমিশনের ভোটের সিদ্ধান্ত নেওয়া উচিত। অবস্থা ভয়াভয় হলে ভোট আপাতত স্থগিত রাখার ইচ্চা প্রকাশ করেন। একই সঙ্গে ভোট শান্তিপূর্ণ করারও দাবি জানিয়েছেন মেদিনীপুরের সাংসদ। করোনা ভাইরাস নিয়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করেছে রাজ্য সরকারও। এই পরিস্থিতি রাজ্যও যে বর্তমান পরিস্থিতিতে পুরভোটের পক্ষে সায় না দেওয়ার সম্ভাবনা বেশি। শেষ পর্যন্ত এ দিনের সর্বদলীয় বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কী সিদ্ধান্ত জানানো হয়, সেই অপেক্ষা সকলের।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

