দুরন্ত দ্বিশতরান যশস্বী জয়সওয়ালের । একা কুম্ভ হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে গেলেন । দ্বিতীয় দিনের সকালেই দ্বিশতরান করে গড়লেন নজির । তৃতীয় সর্ব কনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন যশস্বী । ভাইজাগ টেস্টে প্রথম দিনের শেষে ১৭৯ রানে অপরাজিত ছিলেন টিম ইন্ডিয়ার এই তরুন ব্যাটার ।
শনিবার দিনের শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে ব্যটাইং শুরু করেন যশস্বী । শোয়েব বশীরের বলে পরপর অভার বাউন্ডারি হাঁকিয়ে দ্বিশতরান পূর্ণ করলেন । শেষ পর্যন্ত ২৯০ বলে ২০৯ রান করে আউট হন জয়সওয়াল ।
সর্ব কনিষ্ঠ ভারতীয় হিসেবে দ্বিশতরান করার নজির রয়েছে বিনোদ কাম্বলির । ২১ বছর ৩২ দিন বয়সে প্রথম দ্বিশতরান করেছিলেন কাম্বলি । সুনীল গাভাস্কর কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন ২১ বছর ২৭৭ দিন বয়সে । তৃতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ২২ বছর বয়সে সেই কৃতিত্ব অর্জন করলেন যশস্বী জয়সওয়াল ।
অন্যদিকে যশস্বীকে প্রশংসায় ভরালেন সচিন থেকে ইয়ান বিশপ, কেভিন পিটারসেনরা । দ্বিশতরানের পর যশস্বীর এই প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন সচিন । লিখেছেন, অসাধারণ খেললে । দারুন প্রয়াস । শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ । ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক পিটারসেন লিখেছেন, বিশ্ব ক্রিকেটের এক অসাধারণ গল্প যশস্বী জয়সওয়াল । ২২-এর তরুণের এই ইনিংসের পর শিখহ্র ধাওয়ান লিখেছেন, যশস্বীর ব্যাট যেন জাদুদণ্ড । এছাড়াও তরুন ভারতীয় ব্যাটারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মহম্মদ কাইফ থেকে চাহাল, ওয়াসিম জাফররা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

