লাল হলুদের কম্বিনেশনে ধাক্কা

বড়ম্যাচের আগে বেশ চাপে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত । মুখে স্বীকার না করলেও সদাহাস্যময় স্প্যানিশ কোচের মুখে চিন্তার ছাপ স্পষ্ট । সুপার কাপ জিতলেও বোরহা এবং সিভেরিওর চলে যাওয়ায় দলের কম্বিনেশনের ধাক্কা লেগেছে । নেই সৌভিক চক্রবর্তীও । ফলে নতুন করে ভাবতে হচ্ছে কার্লেসকে ।যদিও কোনও অজুহাত দিতে নারাজ লাল হলুদ স্প্যানিশ কোচ ।

এই ম্যাচটার গুরুত্বের বিচারে জয় যতটা জরুরী লিগের লড়াইয়েও ঠিক ততটাই জরুরী ৩ পয়েন্ট । সে কথাও মনে করিয়ে দিলেন কুয়াদ্রাত । যা সম্ভাবনা তাতে ক্লেন্টনকে রেখে সিঙ্গেল স্ট্রাইকারে দলে সাজাতে পারেন কুয়াদ্রাত । একটু পিছন থেকে খেলানো হতে পারে বিষ্ণুকে । সৌভিকের পরিবর্তে কাকে খেলাবেন তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে । এছাড়া কম্বিনেশনে বিশেষ বদলের ইঙ্গিত নেই ।

অসুস্থতা কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন প্রভসুখন । গোলের নিচে থাকছেন তিনিই ।এদিকে পরিস্থিতির বিচারে ইস্টবেঙ্গলকে সবাই এগিয়ে রাখলেও নিজেদের ফেবারিট মানতে নারাজ কুয়াদ্রাত ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube