নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের জেরে তোলপাড় গোটা দেশ । তার জেরেই রবিবার থেকে সায়েন্স সিটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । শুধু তাই নয়, এর পাশাপাশি বন্ধ করা হয়েছে জাদুঘর, ভিক্টেরিয়া মেমোরিয়াল হল ও.
রবিবারের সকালে ছুটির আনন্দ উপভোগ করতে এসেছেন বহু পর্যটক। তারা ভিড় করেছেন সায়েন্স সিটির প্রধান ফটকের সামনে। কিন্তু গেটের সামনে নোটিশ দেখে ভারাক্রান্ত হৃদয় হল সকলেরই . করোনাভাইরাসের জন্য ১৫ই মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সায়েন্স সিটি । রক্ষীরা সকলেই এন-৯৫ মাস্ক ব্যবহার করছেন। বহু মানুষ বহু দূর থেকে এসে আচমকা এমন পরিস্থিতে দু:খ পেয়েছেন, কেউ কেউ হয়েছেন ক্ষুব্ধ । পরিস্থিতি তাড়াতাড়ি আগের অবস্থায় ফিরে আসুক এই আশায় সকলে । করোনাভাইরাস নিয়ে সতর্কতায় বন্ধ হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংগ্রহশালা। রবিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে সেটি। এমনটাই জানিয়েছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ। ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়াম ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩১ মার্চ পর্যন্ত ভারতীয় জাদুঘর বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সায়েন্স সিটি সূত্রে খবর, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। তার পরে পরবর্তী পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু), রাষ্ট্রপুঞ্জ এবং কেন্দ্রীয় সরকারের পরামর্শ মেনেই করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যের সব সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান-স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, শিশু এবং মাধ্যমিক শিক্ষাকেন্দ্র ১৬ থেকে ৩১ মার্চ অবধি জনস্বার্থে বন্ধ থাকবে। করোনার জেরে সায়েন্স সিটি, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম (বিআইটিএম) ও ভারতীয় জাদুঘর ১৫-৩১ মার্চ অবধি বন্ধ রাখা হচ্ছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

