দমদমে একাকী বৃদ্ধার রহস্য মৃত্যু

দমদমে একাকী বৃদ্ধার রহস্য মৃত্যু। রয়েছে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন । তদন্তে পুলিশ। মাস ছয়েক আগে তাঁর স্বামী অশোক শর্মাও মারা যান। অশোক শর্মা একটি বহুজাতিক সংস্থায় উচ্চপদে কর্মরত ছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, মঙ্গলবার সকালেও এলাকায় দেখা গিয়েছিল ওই বৃদ্ধাকে। তারপর থেকে আর খোঁজ মিলছিল না।

দমদম গোরাবাজার অঞ্চলে বৃদ্ধার রহস্য মৃত্যু। খুনের অভিযোগ পরিবারের। অভিযোগ, গোরাবাজার অঞ্চলে নিজস্ব বাড়িতে একাই থাকতেন বছর ৬৮ বৃদ্ধা তারা শর্মা। মঙ্গলবার সকালে তাঁকে এলাকাতেও দেখা যায়। এরপর থেকেই তার কোন খোঁজ মিলছিল না। বৃদ্ধার মেয়ে বারংবার ফোন করার পরও যোগাযোগ করতে না পারায়, বাড়িতে ছুটে আসেন শ্বশুর বাড়ি থেকে।

এরপরে বাড়িতে এসে সাড়া না দেওয়ায় দমদম থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, একাকী বৃদ্ধাকে কেউ বা কারা খুন করেছে। বৃদ্ধার মাথায় ও শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার মাথায় ভারী কোন বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, তার ফলে তার মৃত্যু ঘটেছে। কী কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে। লুটের উদ্দেশ্যে খুন নাকি অন্য কোন রহস্য রয়েছে তার তদন্ত পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে দমদম থানার পুলিশ। মাস ছয়েক আগে বৃদ্ধার স্বামী মারা যান।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube