সোমবার লালহলুদ রঙে রঙ্গিন হয়ে উঠল শহর কলকাতা । সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরল টিম ইস্টবেঙ্গল । উচ্ছ্বাসে, আবেগে, উন্মাদনায় প্রিয় নায়কদের বরণ করে নিল লালহলুদ জনতা । গগণভেদী চিৎকারে সদর্পে বিজয় বার্তা ।
দীর্ঘ বারো বছরের যন্ত্রণামুক্তি । অন্ধকার পেরিয়ে আলোর পথে ফেরা । অনেক আগে থেকেই পতাকা, ফেস্টুন নিয়ে বিমানবন্দরে কাতারে কাতারে মানুষের ঢল দেখা গেল এদিন । বিমানবন্দর থেকে ফুটবলাররা বেরিয়ে আসতেই জন বিস্ফোরণ । কুয়াদ্রাতকে নিয়েই উন্মাদনা আকাশ ছোঁয়া ।
টিম বাসকে নিয়ে বিমানবন্দর থেকে ক্লাবের পথ ধরল লালহলুদ জনস্রোত । রাস্তার ধারেও মানুষের অপেক্ষা । তখন লালে লাল, হলুদে হলুদ শহর কলকাতা । ভিড় আর জ্যামের জন্য ফুটনলারদের ক্লাবে পৌঁছতে অনেক দেরি হয়ে যায় । তার আগেই সচিব ও প্রাক্তন ফুটবলারদের উপস্থিতিতে উঠল ক্লাব পতাকা ।
ফুটবলাররা ক্লাবে পৌঁছতে আবার আবেগের বিস্ফোরণ । উচ্ছ্বাসে, উন্মাদনায়, নায়ক বরণ । এক জুগ পর যেন বসন্ত এল লালহলুদে । ১২ বছরে অনেক কোচই যা পারেননি , সেতাই করে দেখালেন কুয়াদ্রাত ।তিনিই যে লালহলুদের স্বপ্নের সওদাগর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

