নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা কাঁটায় বিদ্ধ ক্রীড়া জগৎ। এই প্রেক্ষিতে বাংলায় মাটিতে খেলার আয়োজন নিয়ে সিদ্ধান্ত নিতে আজ বিকেলেই বৈঠকে বসছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন নেতাজি ইন্ডোরে এক অনুষ্ঠানে মমতা বলেন,খেলাধুলো বন্ধ করা সম্ভব না। কিন্তু সবকিছুকে বাঁচিয়ে করতে হবে। কেন্দ্র অ্যাডভাইজরি দিয়েছে যে খেলার মাঠে কোনও জমায়েত করা যাবে না। এই নিয়ে শুক্রবার বিকেলে বৈঠক করবেন বলে জানান তিনি।
প্রসঙ্গত,মারণ এই ভাইরাসের আতঙ্কে দর্শকশূন্য মাঠেই খেলার আয়োজনের পরামর্শ দিয়েছে কেন্দ্র। আগামী ১৮ মার্চ ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচ রয়েছে। করোনা সতর্কতায় দর্শকশূন্য মাঠেই ইডেনে খেলা হবে বলে জানানো হয়েছে। আইএসএল ফাইনালও দর্শকশূন্য মাঠে হবে বলে জানানো হয়েছে।
এই পরিস্থিতে করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যবাসীকে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না। সাবধানতা মেনে চলুন।এখন আমরা হাত মেলাবো না। নমস্কার করব। ৫ মিটার দূর থেকে কথা বলুন। আমাদের নিজেদের সচেতন থাকতে হবে। ভালো করে রান্না করা খাবার খান। কাঁচা খাবার খাবেন না। যেখানে সেখানে থুতু ফেলবেন না। করোনার মৃত্যুর হার ২%। শরীর খারাপ হলে ১৪ দিন বিশ্রাম নিন। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। এক ঘণ্টা অন্তর সাবান দিয়ে হাত পরিষ্কার করুন’’।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

