হায়দরাবাদ টেস্টে হেরে গেল ভারত । সিরিজের প্রথম টেস্টেই ইংল্যান্ডের কাছে ২৮ রানে হার ভারতের । ভারতকে হারিয়ে দিলেন অলি পোপ ও হার্টলে ।
কোণঠাসা অবস্থা থেকে দুরন্ত প্রত্যাবর্তন করে ম্যাচ জিতল ইংল্যান্ড । প্রথমে ম্যাচ ঘোরালেন পোপ । দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানের অনবদ্য ইনিংস খেললেন । এদিন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৪২০ রানে ।
জয়ের জন্য ভারতের টার্গেট দাঁড়ায় ২৩১ রান । কিন্তু ২০২ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস । হার্টলে একাই নেন ৭ উইকেট । এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে ৪৩৬ রান করেছিল টিম ইন্ডিয়া । কিন্তু প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন স্টোকসরা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

