খরা কাটিয়ে লালহলুদের শাপমোচন

এক যুগের খরা কাটিয়ে মহানদীর পাড়ে ট্রফি জয় ইস্টবেঙ্গলের । সুপারকাপের রুদ্ধশ্বাস মেগা ফাইনালে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারাল লালহলুদ ব্রিগেড ।

কার্লেস কুয়াদ্রাতের বুদ্ধিদীপ্ত ফুটবলে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয়ে খেতাব জয় করল ইস্টবেঙ্গল । এদিন ম্যাচের শুরু থেকেই লাল হলুদ ফুটবলারদের শরীরী ভাষা বলে দিচ্ছিল তাঁদের জেতার তাগিদ । যদিও ম্যাচের ৩৯ মিনিটে ওড়িশাকে এগিয়ে দেন দিয়েগো মরিসিও । কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই মোক্ষম চালটা দেন কুয়াদ্রাত । মাঠে নামিয়ে দেন দুই সেরা অস্ত্র নাওরেম মহেশ ও লালচুংনুঙ্গাকে ।

এর কিছুক্ষণের মধ্যেই গোল শোধ নন্দকুমারের ।  পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল সল ক্রেসপোর । শেষ মুহূর্তে গোল শোধ ১০ জনের ওড়িশার । অতিরিক্ত সময়ে লালহলুদের হয়ে জয়সূচক গোল ক্লেটন সিলভার । কুয়াদ্রাতের হাত ধরেই হল শাপমোচন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube