আগামী রবিবার ২৮শে জানুয়ারি রাতের বিমানে বঙ্গে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর । তবে এখনই বঙ্গে আসছেন না অমিত শাহ, তেমনটাই খবর বিজেপি সূত্রে । ছিল ঠাসা কর্মসূচি । লোকসভা নির্বাচনের আগে বঙ্গে গেরুয়া শিবিরের কর্মসূচি নিয়ে বৈঠক করার কথা ছিল শাহর।
২৯ তারিখ মেচেদায় কর্মী সম্মেলন ছিল অমিতের । এরপর সায়েন্সসিটিতে ছিল নির্বাচন কমিটির বৈঠক । শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সঙ্গে প্রার্থী তালিকা নিয়ে বৈঠকের সম্ভাবনা ছিল অমিত শাহর ।
তবে বাতিল হল সব কর্মসূচি । বঙ্গে আসছেন না শাহ । তবে এখন না এলেও ভোটমুখী বাংলায় কিছুদিন পরে তিনি বাংলায় আসতে পারেন। প্রসঙ্গত, বর্তমানে বিহারে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ। বিজেপি সূত্রের খবর, টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আগে পাটলিপুত্রে যেতে পারেন শাহ। সে কারণেই বাতিল করা হয়েছে বঙ্গ সফর।
বিরোধী জোট থেকে বেরিয়ে আসছেন নীতীশ কুমার। ফের যোগ দিতে চলেছেন এনডিএ-তে। মহাগঠবন্ধনের দেড় বছর কাটতে না কাটতেই ফের সরকার পরিবর্তন হতে চলেছে বিহারে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়তে চলেছে জেডিইউ। তবে অক্ষত থাকছে নীতীশের কুর্সি। নবমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন তিনি। তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই পক্ষে-বিপক্ষে উঠে আসছে নানা মত। এমতাবস্থায়, বঙ্গে এখনই আসছেন না অমিত শাহ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

