রাজধানীতে নিষিদ্ধ আইপিএল ম্যাচ

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস রোধ করার উদ্দেশে একাধিক কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিল দিল্লির আপ সরকার। দিল্লিতে নিষিদ্ধ হল আইপিএল-এর সব ম্যাচ।

শুক্রবার উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানান, আইপিএল-এর মতো ক্রীড়া অনুষ্ঠানে অসংখ্য মানুষ একত্র হওয়ার কারণে এই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রুখতে সামাজিক ক্ষেত্রে ব্যবধান তৈরি করা জরুরি ।  ২০০ মানুষের বেশি সংখ্যক যে কোনও জমায়েত করতে নিষেধাজ্ঞা জারি করেছেন সরকার।

বৃহস্পতিবার ৩১ মার্চ পর্যন্ত শহরের সমস্ত সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ জারি করে দিল্লি সরকার। জরুরি বৈঠকের পরে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজলিওয়াল সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন, দিল্লি সরকার করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে। অসুখ রুখতে  প্রচুর পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে। ৩১ মার্চ পর্যন্ত দিল্লির সমস্ত স্কুল, কলেজ ও সিনেমা হল বন্ধ থাকবে। শুধুমাত্র পূর্ব নির্ধারিত নির্ঘণ্ট মেনে পরীক্ষা নেওয়া হবে। গণসমাবেশ থেকে দূরে থাকার জন্য জনগণকে পরামর্শ দেওয়া হচ্ছে।

এ ছাড়া, দিল্লির সমস্ত অফিস, শপিং মল-সহ প্রকাশ্য স্থানে নিয়মিত পরিশোধনের নির্দেশও জারি করেছে সরকার। অন্তত এক মাসের জন্য কড়া ব্যবস্থা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও .

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube