দখলমুক্ত করতে হবে ছানা পট্টি, কলকাতা পৌরসভাকে নির্দেশ হাইকোর্টের

ছানা পট্টি সংলগ্ন কলেজ স্ট্রিট এলাকার ফুটপাথ দখল বহুদিন ধরেই । তা নিয়ে হয়েছে বিস্তর জলঘোলা । সেই ফুটপাথ মুক্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

আগামী ১২ই ফেব্রুয়ারির মধ্যে দখলমুক্ত করতে হবে ছানা পট্টি সংলগ্ন কলেজ স্ট্রিটের ফুটপাথ, কলকাতা পৌরসভাকে এমনই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আগামী ১২ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। ছানা পট্টি সংলগ্ন কলেজ স্ট্রিটের ফুটপাত দীর্ঘদিন দখল করে আছেন হকাররা একাধিকবার কলকাতা পৌরসভাকে জানিয়েও কোনও সুরাহা না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ছানা পট্টি ব্যবসায়ীরা। এবার সেই মামলায় নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube