নিউজটাইম ওয়েবডেস্ক : যতোই থাক করোনা ভাইরাসের আতঙ্ক, রঙিন হওয়ার দিনে রঙ না খেললেই নয়। সামাজিক বার্তা দিতে টলিউডের একাধিক তারকারাই বয়কট করেছিলেন দোল খেলা। তবে বিয়ের পর প্রথম হোলি সেলিব্রেট করতে ভুললেন না নুসরত জাহান – নিখিল জৈন। হার্বাল আবিরেই রঙিন হয়ে নিজেদের ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন নিখিল ।
মুহুর্তে টলিপাড়ার লাভবার্ডসের ছবিতে লাইকের সংখ্যা ও ছাড়িয়েছে কয়েক হাজার। পার্লামেন্ট হোক বা নিজের লোকসভা কেন্দ্র, সর্বত্রই জুটিতে লেন্সবন্দি হয়ে থাকেন নুসরত-নিখিল । তাদের রসায়ন প্রশংসিত হলে ও নিন্দুকরা সমালোচনা করতে পিছপা হননা কখনোই।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

