বন্ধু খুনে ত্রিকোণ প্রেম, ধৃত অভিযুক্ত !

নিউজটাইম ওয়েবডেস্ক : পাথর খাদানে বন্ধুকে নৃশংসভাবে খুন করে দিদির বাড়িতে গা ঢাকা দিয়েও হল না শেষ রক্ষা । বুধবার নিজের বন্ধুকে খুন করে আকাশ ভুঁইয়া নাওমক যুবক পুলিশের হাতে ধরা পড়ে । এদিন পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ধৃত অভিযুক্তকে ।

বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের পারুলিয়ার ড্যামপাড়ায় হাত, পা, বাঁধা এবং গলায় ফাঁস দেওয়া বছর ২০-র অনিল ভূঁইয়ার দেহ উদ্ধার হয় । মৃতদেহ উদ্ধার করে তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, মৃত অনিল ভূঁইয়ার প্রিয় বন্ধু ছিল অভিযুক্ত আকাশ ভূঁইয়া । অনিলের হাতে আকাশের নাম আর আকাশের হাতে অনিলের নাম ট্যাটু করে লেখা ছিল ।এতটাই গভীর ছিল তাদের বন্ধুত্ত্ব ।

তদন্তের ভিত্তিতে এই খুনের পিছনে ত্রিকোণ প্রেমের সম্পর্কের সন্ধান পায় পুলিশ । অনিল ভূঁইয়ার সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায় । আর সেই মেয়েটিকেই বিয়ে করতে চাইছিল আকাশ । সেই নিয়েই অনিলের সাথে আকাশের বেশ কিছুদিন ধরে চলছিল বিবাদ । বুধবার সকালে ভুল বুঝিয়ে অনিলকে আকাশ তাঁর সঙ্গে নিয়ে যায় বলে জানা যায় ।

তারপরেই নেশাগ্রস্ত অবস্থায় পারুলিয়ার পাথর খাদানের পাশে দু’জনের মধ্যে শুরু হয় বচসা । সেই বচসা চরম পর্যায়ে পৌঁছে যেতেই অনিলের হাত শরীরের পিছনে বেঁধে এবং দু’টি পা বেঁধে গলায় কালো কাপড় দিয়ে শ্বাস রোধ করে খুন করে আকাশ ভূঁইয়া । তারপরেই অন্ডালের বহুলার দিদির বাড়িতে গা ঢাকা দেয় অভিযুক্ত বন্ধু । সেখান থেকেই বুধবার রাতে আকাশ ভূইয়াকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ ।

পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে । মৃত যুবকের মা সীতা ভূঁইয়ার অভিযোগ, তাঁর ছেলে অনিলের সঙ্গে আকাশ ভূঁইয়ার মাঝেমধ্যে বিবাদের ঘটনাও ঘটতো । কিছুদিন আগে আকাশ অনিলের স্মার্টফোন ভেঙে দেয় । সেই রাগে অনিলও তার বন্ধু আকাশের মোবাইল ভেঙে দেয় । তারপর থেকে আকাশ এবং আকাশের পরিবারের লোকজন অনিলের মাকে এবং অনিলকে রীতিমত হুমকি দিত । বেশ কিছুদিন আকাশের সাথে অনিলের কথাবার্তাও বন্ধ ছিল বলে জানা যায় ।

অনিল বিয়ের করার জন্য দিনমজুরের কাজ করে অর্থ সঞ্চয় করছিল । তাঁর মায়ের অভিযোগ অনিলকে রীতিমত বিয়ে না করার জন্য চাপ দিত বন্ধু আকাশ । বুধবার সকালে পাথর খাদানে অনিল দিনমজুরের কাজে বের হচ্ছিল । তখনই ভুল বুঝিয়ে আকাশকে নিয়ে যায় অনিল । সন্ধায় খবর আসে পারুলিয়া সংলগ্ন পাথর খাদনে অনিলকে খুন করে ফেলে রাখা হয়েছে । সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত বন্ধু আকাশ ভূঁইয়াকে । এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত আছে কি না তা আকাশকে হেফাজতে নিয়ে জানতে চাইছে পুলিশ ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube