শীতের দাপট এখনও কম হলেও আগামী কয়েক দিনে রাজ্য জুড়ে তাপমাত্রা অনেকটাই কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । হাড় কাঁপুনির সময় চলেই এসেছে । হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফিরবে শীতের আমেজ ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে । গোটা রাজ্য জুড়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে । হাওয়া অফিসের পূর্বাভাস, রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে । আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমে যেতে পারে বলে জানা যাচ্ছে । বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ।
তবে চলতি সপ্তাহে একদিকে যেমন তাপমাত্রা কমবে, তেমনই কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায় । আজ বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশা থাকতে পারে । পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে বলেই জানা যাচ্ছে মৌসম ভবন । উত্তরবঙ্গে ইতিমধ্যেই জাঁকিয়ে পড়েছে ঠান্ডা । বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে ।
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে ফিরবে শীত । আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলেই খবর । তবে আকাশে মেঘ থাকবে । চলতি সপ্তাহে রাজ্যের কোনও জায়গাতেই বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বলেই জানিয়েছে ।
অন্যদিকে দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আগামী ৪৮ ঘন্টায় হালকা বৃষ্টি হবে দার্জিলিংয়ে; একই সঙ্গে সিকিমেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হতে পারে তুষারপাতও । কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

