পঞ্চাস দিনের ‘ইনসাফ যাত্রা’ শুরু হয়েছিল কোচবিহার থেকে । তারপর আজ বিগ্রেডে শক্তি প্রদর্শন করল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই । প্রায় ১৫ বছর পর বাম যুব সংগঠনের এই বিগ্রেড সমাবেশ হল আজ ।
আজ ব্রিগেডের সমাবেশ শুরু হল রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’ দিয়ে । সুর মেলালেন সমাবেশে উপস্থিত সকলে । অনেকেরই প্রশ্ন, তাহলে কি মুখ্যমন্ত্রীর ঘোষণা করা রাজ্য সঙ্গীতকেই মান্যতা দিল বাম নেতৃত্ব? ডিওয়াইএফআই -এর দাবি, মুখ্যমন্ত্রী রবীন্দ্রসঙ্গীতের কথা বদল এনেছেন । তাঁরা গলা মিলিয়েছেন পুরনো অবিকৃত রবীন্দ্রসঙ্গীতেই ।
এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য্য, আভাস রায় চৌধুরী, মীনাক্ষী মুখোপাধ্যায়, সুজন চক্রবর্তী, সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় সহ সিপিআইএম-এর বিশিষ্ট নেতারা । মঞ্চে বক্তব্য রাখেন বাম যুব নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় , বর্ষীয়ান নেতা মহম্মদ সেলিম, সৃজন ভট্টাচার্য্য ও আভাস রায় চৌধুরী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

