
বাইশ দফা দাবি নিয়ে আসানসোল পুর নিগমে প্রতিবাদ বিক্ষোভে শামিল আসানসোলের বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার আসানসোল পুরসভার মূল গেটের সামনে মঞ্চ বেঁধে বিজেপি কাউন্সিলর তথা বিরোধী দলনেত্রী চৈতালী তিওয়ারির নেতৃত্বে এই প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচি থেকে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেন, আসানসোল পুরসভার ১০৬ টি ওয়ার্ডের বাসিন্দারা কোন পুর পরিষেবা পাচ্ছেন না। বিজেপির ডেপুটেশনের ভয়ে পালিয়ে গিয়েছেন মেয়র। যদিও ডেপুটি মেয়র ওয়াসিমুল হক অভিযোগ খন্ডন করে বলেন, সাধারণ মানুষ পুর পরিষেবা পাচ্ছেন। পাশাপাশি অভিযোগ করেন,রামের নাম নিয়ে মানুষকে ভাগাভাগি করা হচ্ছে। প্রকৃত মানুষ হলে তারা রাম ও রহিম সবাইকে নিয়েই চলবেন।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

