জরাজীর্ণ অবস্থায় স্কুল, অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা

জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে স্কুলের বিল্ডিং। পড়ুয়াদের স্কুলে পড়াশোনা চালু থাকলেও চরম আতঙ্কে পড়ুয়া। যেকোনো মুহূর্তেই দেওয়াল ভেঙে পড়তে পারে পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকাদের ওপর। এমতাবস্থায় বহুবার এক সরকারি দফতর থেকে আর এক সরকারি দফতরে সংস্কারের দাবি জানিয়েও কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের।

এ ছবি পূর্বমেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের পানিয়া সারদাবাড় রামকৃষ্ণ শিক্ষা সদনের।মাঝে মধ্যেই খসে পড়ছে পলেস্তরা। ইট সিমেন্ট দেওয়াল ভেদ করে বেরিয়ে পড়েছে মরচে ধরা লোহার রড। যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে অঘট।

পড়াশোনায় মনোযোগ দেওয়ার বদলে পড়ুয়াদের আশঙ্কা যেকোন মুহুর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। আহত ও হয়েছেন দু একজন পড়ুয়া। আশঙ্কায় পূর্ণ মনোভাব নিয়ে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না বলেই অভিযোগ করেছেন পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, ২০১৮ সালে দায়িত্বে থাকা সরকারি ইঞ্জিনিয়ার স্কুলের এই বিল্ডিং টি পরিত্যক্ত বলে ঘোষনা করেছে। তারপর থেকে এক সরকারি দপ্তরে আর এক সরকারি দফতরে এই পরিত্যক্ত বিল্ডিংটি ভেঙে ফেলার আবেদন জানিয়ে আসছে বিদ্যালয়। কিন্তু আবেদন সার। সরকারি দফতর থেকে কোনও সুরাহা তাঁরা পাচ্ছেন না।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube