নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণের জেরে মৃত্যু হয়নি সৌদি আরব থেকে আসা মুর্শিদাবাদবাসী জানারুল হকের। রবিবার ওই ব্যক্তির রক্তের নমুনা পাঠানো হয় বেলেঘাটা আইডিতে। সোমবার সকালে সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই চিকিৎসকেরা নিশ্চিত করেন ওই ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেননা। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বস্তির নি:শ্বাস ফেলেছেন রাজ্যবাসী।
শনিবার করোনা আক্রান্ত সন্দেহে নবগ্রামের পলাশপুর নারকেলবাড়ির বাসিন্দা জানারুল হককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রক্তের রিপোর্ট হাতে পাওয়ার আগেই আইসোলেশন বিভাগে মৃত্যু হয় তাঁর। যানা গিয়েছে, সৌদি আরব থেকে শনিবার রাতে ফেরার পরেই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন জানারুল। তাঁকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পরেই তিনি আদৌ করোনা আক্রান্ত কী না তা জানতে পরীক্ষার জন্য তাঁর রক্তের নমুনা পাঠানো হয় বেলেঘাটা আইডিতে। কিন্তু চিকিৎসা চলাকালীন অবস্থাতেই মারা যান ওই ব্যক্তি। এখনও পর্যন্ত করোনা সন্দেহে বেলেঘাটা আইডিতে ২ জন ভর্তি রয়েছেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

