নিউজটাইম ওয়েবডেস্ক : আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে এক বিশেষ সম্মান পেলেন সংগীত শিল্পী কৌশিকী চক্রবর্তী। প্রতি বছরের মতো আবারও ভারতীয় নারীদের অনুপ্ররণা জোগাতে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন স্বয়ং রাষ্ট্রপতি। এবারও তার অন্যথা হলনা। রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কৌশিকী চক্রবর্তীর হাতে ‘নারীশক্তি পুরস্কার’ তুলে দিলেন রাষ্ট্রপতি।
শাস্ত্রীয় সংগীতে বিশেষ দখল পণ্ডিত অজয় চক্রবর্তীর কন্যা কৌশিকীর। বাবা অজয় চক্রবর্তীও দেশীয় শাস্ত্রীয় সংগীতে খেয়াল এবং ঠুমরি ঘরানায় বিশেষ ভাবে পারদর্শী। বাবর মতো নিজের এই অবদানের জেরেই ২০২০ সালে ‘নারীশক্তি পুরস্কার’ সম্মানে সম্মানিত হলেন কৌশিকী। তবে সবচেয়ে বড়ো বিষয় হল বাংলা থেকে একমাত্র তিনিই এ সম্মান পেয়েছেন। চলতি বছর জানুয়ারি মাসে পদ্মভূষণ সম্মান পান পণ্ডিত অজয় চক্রবর্তী। বাবার দেখানো পথেই শাস্ত্রীয় সংগীত জগতে এক বিশেষ জায়গা তৈরি করতে তৎপর হয়েছেন কৌশিকী। বিশিষ্ঠ সঙ্গিত শিল্পী কৌশিকী চক্রবর্তী ছাড়াও ‘নারীশক্তি পুরস্কার’ প্রাপকদের তালিকায় ছিল ভারতীয় বায়ুসেনার প্রথম তিন মহিলা উইং কমান্ডার তথা পাইলট- মোহনা জিতরওয়াল, ভাবনা কান্ত, অবনী চতুর্বেদী-সহ আরও অনেকের নাম। বলাবাহুল্য, ২০২০-এর ‘নারীশক্তি পুরস্কার’ পেয়েছেন ১০৪ বছর বয়সি অ্যাথলেট মন কাউরও।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

