নিউজটাইম ওয়েবডেস্ক : চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেন হার্দিক পান্ডিয়া। প্রত্যাবর্তন শিখর ধাওয়ান,ভুবনেশ্বর কুমারের। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দলে ফিরলেন এই তিন ক্রিকেটার। বাদ পড়লেন মায়াঙ্ক আগাকওয়াল,কেদার যাদব, শিবম দুবে ও শার্দুল ঠাকুর। বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামিকে। ওয়ান ডে দলে জায়গা পেলেন শুবমান গিল। তবে চোট সারিয়ে ফিট হতে না পারায় দলে নেই রোহিত শর্মা। তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজ শুরু হচ্ছে ১২ই মার্চ ধর্মশালায়। বাকি দুচি ম্যাচ হবে লক্ষ্ণৌ ও কলকাতায়। ইডেন গার্ডেন্সে শেষ ওয়ান ডে ১৮ই মার্চ
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

