অব্যাহত পথ দুর্ঘটনা । সোমবার দুপুরে পূর্ব মেদিনীপুর ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা । দুর্ঘটনার জেরে আহত হয়েছেন প্রায় ২০ জন যাত্রী ।
ভয়াবহ যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০ জন যাত্রী । সোমবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার দ্বাড়িবেড়ায় হলদিয়া মেচেদা রাজ্য সড়কে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিয়াগামী একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে উল্টে যায় । ঘটনায় প্রায় ২০ জনের মতো আহত হয়েছেন । তাঁদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান বলে জানা যাচ্ছে ।
এদিন জানা যাচ্ছে, দুর্ঘটনার জেরে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে । ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেস্টা করছে বলেও জানা গিয়েছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

