নিউজটাইম ওয়েবডেস্ক : এমন ঘটনা যে আসলেই কোনোদিন ঘটবে তা কেউ কখনও ভাবেনি, মহারানীর আদেশ অমান্যই শুধু নয় তার ছত্র ছায়া থেকেই একেবারে বাইরে। বিশ্ববাসীর এই ঘটনার রেশ কাটিয়ে ওঠার আগেই আবার এক চমক ছোটো রাজপুত্রের। আজ্ঞে হ্যাঁ, প্রিন্স হ্যারি ও স্ত্রী মেগান মার্কলের কথাই হচ্ছে।
ব্রিটিশ রাজ পরিবারের সহবত ও জীবন যাপন সম্পর্কে কড়াকড়ি সর্বজনবিদিত। এমনকি এরই স্বীকার ছিলেন হ্যারির মা প্রিন্সেস ডায়ানা এই গুজব এখনও প্রল্লুব্ধ করে গুজব প্রেমিদের। এরই মধ্যে পরিবারের কঠিন এবং কতকটা অপ্রাসঙ্গিক আচারবিধির সাথে মানিয়ে না নিতে পারার জন্য, রানির ছত্রছায়া থেকে আলাদা হয়েছেন সস্ত্রীক প্রিন্স হ্যারি। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে জখম সেনাদের পুরস্কার বিতরণি অনুষ্ঠানে যোগ দেন রাজ-দম্পতি। এই অনুষ্ঠানের পথেই তাঁদেরকে প্রথম ব্রিটেনের মানুষ দেখলেন সাধারণ মানুষের মত হেঁটে যেতে। রাজ পরিবার ত্যাগের পর এটাই তাঁদের প্রথম জনসমক্ষে আসা। তাঁদের দেখে আশেপাশের মানুষ প্রশংসা ও হাততালিতে অভিবাদন জানায়। আগামী ৩১শে মার্চ প্রিন্স হ্যারি ও মেগান তাঁদের সিনিয়র রয়্যাল তকমা ত্যাগ করবেন, এর আগে ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্স হিসেবে শেষ অনুষ্ঠান ছিল এই পুরস্কার বিতরণি। যদিও ৮ই মার্চ রয়্যাল অ্যালবার্ট হলে একটি মিউজিক ফেস্টিভ্যালে যোগ দেওয়ার কথা তাঁদের এবং নারী দিবসের অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা আছে মেগানের। ৯ই মার্চ মহারানীর সাথে দেখা হতে পারে নাতবৌ মেগান মার্কেলের।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

