নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণের আতঙ্কে বেলেঘাটা আইডি হাসপাতালে ফের ভর্তি হলেন তিনজন। এই তিনজনকে নিয়ে বেলেঘাটা আইডিতে এখন করোনা সংক্রমণের সন্দেহে ভর্তি রয়েছেন মোট ৮ জন। থাইল্যন্ড, জাপান, সিঙ্গাপুর, দুবাই, কুয়েত, জাপান ও বাংলাদেশ থেকে ফিরেছেন তাঁরা। কলকাতায় ফেরার পরেই তাঁদের করোনার উপসর্গ ধরা পড়লে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়। বর্তমানে ওই ৮ জনই আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রয়েছেন।
সম্প্রতি কসবার এক মহিলা সমেত টালিগঞ্জ ও বেলেঘাটার দুই যুবককে করোনায় আক্রান্ত হওয়ার সন্দেহে বেলেঘাটা আইডিতে ভরতি করা হয়েছে। ভিন দেশ থেকে ফেরার পরেই তাঁরা সর্দি-কাশি ও জ্বরে পড়েছেন। তাই কোনরকম ঝুঁকি না নিয়েই তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। এই তিনজন ছাড়াও আগে থেকেই বেলেঘাটা আইডিতে যে ৫ জনকে ভর্তি করা হয়েছিল। তাদের শরীরে করোনা পজেটিভ কি না তা জানা যায়নি। ইতিমধ্যেই তাঁদের রক্তের নমুনা পুনের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। তবে এখনও রিপোর্ট আসেনি। রিপোর্ট এলেই বলা যাবে এই ৮ জন ব্যক্তি মারণরোগ করোনায় আক্রান্ত কি না। করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই তা মোকাবিলায় তৎপর হয়েছে রাজ্য সরকার। আজ দুপুর তিনটে নাগাদ রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে হাজির থাকবেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ভিডিও কনফারেন্সে বৈঠকে যোগ দেবেন জেলাশাসক এবং সিএমওএইচরা। করোনার সতর্কতায় ঠিক কী কী পদক্ষেপ নেওয়া হবে তা থেকে শুরু করে ওষুধ জোগান সমস্ত বিষয়েই এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

