নিউজটাইম ওয়েবডেস্ক : রোজকার মত খড়্গপুরের কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশন থেকে মহড়ায় বেরিয়েছিল বাহিনী। মহড়া চলাকালীন চলছিল বাহিনীর বম্বিং প্র্যাকটিস। কিন্তু বৃহস্পতিবার দুপুরে নিশানা ভুল করে একটি বোমা গিয়ে পড়ে চাষের জমিতে। তারপরেই আতঙ্ক ছড়ায় গ্রামে। দ্রুত এসে এলাকাটি ঘিরে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করে এয়ারফোর্স। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার রাজবাঁধ গ্রামে।
কলাইকুন্ডা এয়ারফোর্স স্টেশন থেকে বাহিনীর বিমান মহড়ায় বেরিয়েছিল। এই বিমানবাহিনীর বোম্বিং মহড়ার জন্য ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অন্তর্গত দুকুন্ডি এলাকাতে নির্দিষ্ট করে দেওয়া একটি স্থান রয়েছে। সেখানে বোমা নিক্ষেপ করে নিজেদের মহড়া প্র্যাকটিস করেন এয়ারফোর্স বাহিনীর জওয়ানরা। বৃহস্পতিবারও তাই হচ্ছিল। তখনই বাহিনীর বিমান থেকে ছোঁড়া একটি বোমা নিশানা ভুল করে বোম্বিং এলাকা থেকে আড়াই কিলোমিটার দূরে গিয়ে চাষের জমিতে পড়ে। সৌভাগ্যবশত সেই সময় চাষের জমিতে কেউ ছিলেন না। নতুন রোয়া ধানের জমিতে কাদাতে বোমাটি সজোরে পড়ে অনেক গভীর ২৫ ফুট গর্ত হয়ে ঢুকে যায়। কৃষকরা দূর থেকে দেখতে পেয়ে আতঙ্কে দৌড়ে পালিয়ে যান। গ্রামবাসীদের কাছে খবর পেয়ে সাঁকরাইল থানা বিষয়টি এয়ারফোর্স স্টেশনে জানান। তারপরই এলাকাটির নিয়ন্ত্রণ নেয় বাহিনী। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও বোমাটি গভীর গর্ত থেকে তুলতে পারেনি বাহিনী। ফলে সন্ধার পরে কর্মী নিয়োগ করে সারারাত পাহারার ব্যবস্থা করা হয়। শুক্রবার সকাল থেকে এয়ারফোর্স বোম্ব স্কোয়াডের পক্ষ থেকে একটি দল এসেছে, প্রয়োজনিয় ব্যবস্থা নিচ্ছেন তারা তবে এই ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। পুলিশ ও বাহিনীর পক্ষ থেকে তাদের নিশ্চিন্ত করা হচ্ছে । জমি থেকে বোম উদ্ধারের প্রয়জনিয় ব্যবস্থা নেওয়া হচ্ছে । তবে এই ঘটনার জেরে চাষিদের মাথায় হাত পড়েছে। যদি বোম বের করার সময় ক্ষতিগ্রস্থ হয় জমি তাই এদিন ক্ষোভ উগরে দিয়েছেন চাষিরা। তবে এখনও ক্ষতি পুরনের কোন আশ্বাস মেলেনি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

